ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল, বিস্মিত গ্রাহক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি অন্যান্য পদক্ষেপের প্রয়োজন ইউক্রেনকে সহায়তা ফেরত চাওয়ার পরিকল্পনা ট্রাম্পের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ইরান যুদ্ধের প্রভাব ও রাজনৈতিক হিসাব নতুন হ্যারি পটারের ট্রেলার প্রকাশ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস যশোর কেন্দ্রীয় কারাগারে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় নতুন আপডেট

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি অন্যান্য পদক্ষেপের প্রয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশে বর্তমানে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ। তিনি বলেন, টিকাদানের পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ, আক্রান্তদের চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

অধ্যাপক ডা. বে-নজির আহমেদ এসব কথা বলেন দৈনিক কালবেলার এক প্রশ্নের উত্তরে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে নিয়মিত হাম পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ শুরু করেছে। গত সাড়ে পাঁচ মাসের বেশি সময় ধরে সংক্রমণের ধারায় স্থায়ী নিয়ন্ত্রণ আসেনি, বরং আগস্ট মাসে সংক্রমণ ফের বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে হাম উপসর্গে মোট মৃত্যু ৯৮৭ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু ৯৯ এবং সন্দেহজনিত মৃত্যু ৮৮৮। একই সময়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জন।

অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, হাম নিয়ন্ত্রণে প্রথম কাজ হলো প্রকৃত শিশু জনসংখ্যার নির্ভুল তালিকা তৈরি করা। বাদ পড়া শিশুদের খুঁজে টিকা দিতে হবে এবং ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো ও পর্যাপ্ত টিকা নিশ্চিত করতে না পারার খেসারত দিতে হচ্ছে দেশের শিশুরাই। বর্তমান সরকার জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে, তবে হামের বিস্তার থামছে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি অন্যান্য পদক্ষেপের প্রয়োজন

আপডেট সময় : ১২:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬