প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করা হয়।
ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আজ বুধবার এ সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতের সহযোগিতা ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হয়। উভয় দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্স বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সংকট মোকাবিলায় যৌথ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়ে উভয়পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এছাড়া, উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সামরিক অংশীদারত্বকে আরও জোরদার করার আশাবাদও প্রকাশ করা হয়।
সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 


















