ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা লাইফস্টাইলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৯৮৬ চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, আগস্টে আক্রান্ত ১ হাজার ২০২ জন মুরাদনগরে জোরপূর্বক বেড়া দিয়ে অবরুদ্ধ ২ পরিবার, অভিযোগ উঠেছে দখলের মির্জা আব্বাসের সংসদে ফিরে আসা: মানুষের জন্য কাজ করার অঙ্গীকার টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী কোরআনের হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দাবি করলেন শফিকুর রহমান

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৯৮৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৮০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এ পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না।

রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সারা লাইফস্টাইলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৯৮৬

আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬