ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী চাঁদা না দেওয়ায় পাউবির প্রকৌশলীকে মারধরের অভিযোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক শিক্ষার উন্নয়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বক্তব্যের সময় নুরকে থামালেন স্পিকার প্রধানমন্ত্রীর দাবি, কারখানা বন্ধের প্রতিবেদন সঠিক নয়

তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকার গ্যাস ও বিদ্যুতের অসুবিধার মধ্যে রয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তথ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোলায় নতুনবাজারে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সেতুর জন্য স্থানীয় জনগণ আন্দোলন করছে এবং সরকারও বিষয়টি বিবেচনা করছে।

আন্দালিভ রহমান পার্থ জানান, ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন এবং ডিপিপি অনুমোদনের অপেক্ষায় আছেন। এছাড়া ভোলায় ১২শ’ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণ, নদী ভাঙনরোধে ৭শ’ কোটি টাকা বরাদ্দ এবং রাস্তা সংস্কারের জন্য ৫শ’ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, গত ৬ মাসে এমপি হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই এবং তিনি দাবি করেন, তার দলের কেউ অপরাধে জড়িত নয়। তিনি ভোলার জনগণের সমর্থন নিয়ে এমপি হওয়ার কথা উল্লেখ করেন।

এর আগে, তথ্যমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদী বন্দরে আসেন এবং সেখান থেকে স্পিডবোটে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী

তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬