ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ইরান যুদ্ধের প্রভাব ও রাজনৈতিক হিসাব নতুন হ্যারি পটারের ট্রেলার প্রকাশ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস যশোর কেন্দ্রীয় কারাগারে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় নতুন আপডেট ডাক বিভাগের স্পিড পোস্টে ৪০০ টন পণ্য পরিবহন এলডিপি সভাপতি অলি আহমদের মন্তব্য: বিএনপিকে ভোট না দেওয়ার কথা বলছেন মানুষ লাদাখে সিন্ধু নদের ওপর নতুন বাঁধ নির্মাণ, পানির স্তর বেড়েছে ১০ ফুট সাভারের বন্ধ ঘর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার ১১ দলীয় জোটের লংমার্চে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ: অলি আহমদ গণভোটের রায় উপেক্ষা করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা: মামুনুল হক

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় নতুন আপডেট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট প্রদানে কিছুটা বেশি সময় লাগতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সম্প্রতি ই-পাসপোর্টের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক নেওয়া হয়েছে। পূর্বে মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো।

পোস্টে উল্লেখ করা হয়, এর মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে, ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট প্রিন্টিং অবস্থায় রয়েছে এবং ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান। বর্তমানে দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী ক্যাম্পে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হচ্ছে।

দূতাবাস আরও জানায়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রমের সময় কিছু সেবাপ্রার্থীর আবেদনে তথ্যগত ভুল, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যে অসংগতি এবং একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে পাসপোর্ট প্রদানে বিলম্ব হতে পারে। এ জন্য প্রবাসীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ইরান যুদ্ধের প্রভাব ও রাজনৈতিক হিসাব

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় নতুন আপডেট

আপডেট সময় : ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬