ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী পানিসম্পদমন্ত্রী: ‘ফটোসেশনের রাজনীতি করি না’ সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে ইউনূসের সঙ্গে ইন্দোনেশীয় প্রতিনিধিদলের আলোচনা লং মার্চের পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে প্রধান শিক্ষক নেই, নৈশপ্রহরী শূন্য ৮০ স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন কল সেন্টার চালু উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সংঘাত বাড়ার আশঙ্কা জেন-জিদের পর জেন-আলফা আন্দোলনে উত্তাল ভারত

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাড়ে ৭ হাজার নার্স এবং আড়াই হাজার ডাক্তার অন্তর্ভুক্ত থাকবে। নিয়োগের ক্ষেত্রে ৮০ শতাংশ নারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে জনবল সংকট বিদ্যমান। বর্তমানে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন ডাক্তার বা নার্স রয়েছেন।

তিনি উল্লেখ করেন, সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন এবং এই সংকট কাটাতে সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, বিগত সময়ের অনিয়ম দূর করে জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছানোর জন্য সরকার বদ্ধপরিকর।

সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, সাত দিনের মধ্যে সমস্যা সমাধান হবে।

এছাড়া, হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে এটি নিশ্চিত করা হবে। পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬