ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নাজমুজ্জামান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী চাঁদা না দেওয়ায় পাউবির প্রকৌশলীকে মারধরের অভিযোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার সংলগ্ন আইড়ল গ্রামে এ ঘটনা ঘটে। আটক আসাদুজ্জামান ওয়াসিম ওই গ্রামের রতন ডাক্তারের ছেলে। স্থানীয়দের অভিযোগ, ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন, যা জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা কর্ণেল বাজারের আবু তাহেরের দোকান থেকে ওয়াসিমকে আটক করে রাখেন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশ তাকে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন বলে জানা গেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “আসাদুজ্জামান ওয়াসিম মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় তাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে আখাউড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি মুফিজুর রহমান বলেন, অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, “মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.) এবং পবিত্র কুরআন নিয়ে কটূক্তির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ১০:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬