ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নাজমুজ্জামান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী চাঁদা না দেওয়ায় পাউবির প্রকৌশলীকে মারধরের অভিযোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নাজমুজ্জামান ভূঁইয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।

এর আগে অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন, যার ফলে পদটি শূন্য হয়। নবনিযুক্ত অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে পিএসসির সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।

এতে আরও বলা হয়, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ০৫ (পাঁচ) বছর বা ৬৫ (পঁইষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নাজমুজ্জামান ভূঁইয়া

আপডেট সময় : ১০:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬