ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী চাঁদা না দেওয়ায় পাউবির প্রকৌশলীকে মারধরের অভিযোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক শিক্ষার উন্নয়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বক্তব্যের সময় নুরকে থামালেন স্পিকার প্রধানমন্ত্রীর দাবি, কারখানা বন্ধের প্রতিবেদন সঠিক নয় ইপিজেডে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের খবর নাকচ

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেছেন, চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, একজন চিকিৎসক যদি কর্মস্থলে নিরাপদ বোধ না করেন, তবে রোগীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলা একটি নিন্দনীয় ঘটনা। এই হামলায় কয়েকজন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, রোগীর মৃত্যুতে স্বজনদের শোক স্বাভাবিক, তবে সেই শোকের কারণে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বৈধতা পায় না। অভিযোগের তদন্তের জন্য বিএমডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়।

তিনি উল্লেখ করেন, চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ পেশায় হামলা দেশের স্বাস্থ্যব্যবস্থা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকারকে হুমকির মুখে ফেলে। এ কারণে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডা. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির

আপডেট সময় : ০৮:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬