ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের খবর নাকচ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নিয়োগের খবর আনুষ্ঠানিক নয়। সরকারের মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য একজন জুনিয়র মন্ত্রীর মন্তব্য। তাই এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান এ বিষয়ে মুখপাত্রকে জানিয়েছেন, এটি কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।

গত মঙ্গলবার মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, মালয়েশিয়া ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল। শ্রমিকদের শোষণ ও প্রতিশ্রুত চাকরি ছাড়াই কর্মীদের পাঠানোর মতো অভিযোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, মালয়েশিয়া বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের খবর নাকচ

আপডেট সময় : ০৭:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬