ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল, বিস্মিত গ্রাহক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি অন্যান্য পদক্ষেপের প্রয়োজন ইউক্রেনকে সহায়তা ফেরত চাওয়ার পরিকল্পনা ট্রাম্পের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ইরান যুদ্ধের প্রভাব ও রাজনৈতিক হিসাব নতুন হ্যারি পটারের ট্রেলার প্রকাশ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস যশোর কেন্দ্রীয় কারাগারে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় নতুন আপডেট

জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

হুমায়ুন কবির চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন 'সার্বিক কৌশলগত অংশীদারত্বে' রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, শুধু চীন নয়, অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ জোরদার হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ অন্য দেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না এবং ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না, এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এর আগে, তিনি সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (র.) এর মাজারে জুমার নামাজ আদায় করেন এবং পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু

জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬