বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করেন, এ অঞ্চলে চলমান উত্তেজনার দ্রুত অবসান হবে। একই সঙ্গে এ অঞ্চলের জনগণসহ এর বাইরের মানুষের স্বার্থে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।
প্রতিনিধির নাম 





















