যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ ইউরোপীয় দেশগুলোকে ফেরত দিতে বলার পরিকল্পনা করেছেন। ইউরো নিউজের প্রতিবেদনে ট্রাম্পের একটি বক্তব্যের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইউক্রেন ও ন্যাটোকে শত শত কোটি ডলারের সহায়তা বিনামূল্যে দেওয়া হয়েছে এবং ইউরোপকে এ ব্যয়ের একটি বড় অংশ বহন করার কথা ছিল।
ট্রাম্প নির্দিষ্ট করে জানাননি কোন কোন ইউরোপীয় দেশকে এই অর্থ ফেরত দিতে বলা হবে। তিনি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় মিত্রদের আরও বেশি আর্থিক দায়িত্ব নেওয়ার দাবি জানিয়ে আসছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে প্রায় ৬৬ দশমিক ৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ২০১৪ সালে রাশিয়ার প্রাথমিক আগ্রাসন শুরুর পর এই সহায়তার পরিমাণ প্রায় ৬৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রধান গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতে চালানো বিমান হামলায় গুদামটি ক্ষতিগ্রস্ত হয়, যা তিন মাসের মধ্যে এ ধরনের তৃতীয় ঘটনা।
প্রতিনিধির নাম 























