ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্র্যাক ব্যাংকে ‘হেড অব এসএএম-এসএমই’ পদে নিয়োগ, আবেদন শুরু জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সারের দাবিতে ঝিনাইদহে কৃষকদের সড়ক অবরোধ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল, বিস্মিত গ্রাহক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি অন্যান্য পদক্ষেপের প্রয়োজন ইউক্রেনকে সহায়তা ফেরত চাওয়ার পরিকল্পনা ট্রাম্পের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ইরান যুদ্ধের প্রভাব ও রাজনৈতিক হিসাব

বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল, বিস্মিত গ্রাহক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল। মিটার নেই এবং বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি, অথচ আগস্ট মাসের বিল তৈরি হয়েছে গ্রাহকের নামে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার।

ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়। ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি মিটার সংযোগের জন্য তিনি আবেদন করেন। তবে নতুন মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই তার নামে ৬৯২ টাকা পরিশোধের জন্য একটি বিল এসেছে।

তথ্য অনুযায়ী, নিমাই চন্দ্র সরকারের বাসায় চারটি মিটার রয়েছে এবং নতুন মিটার স্থাপনের জন্য একটি ওয়্যারিং বোর্ডও তৈরি করা হয়েছে। তবে তার নামে মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে, যার মধ্যে নতুন মিটারের নামে আগস্ট মাসের বিল ধরা হয়েছে ৬৯২ টাকা। মিটার স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই বিল আসার ঘটনায় স্থানীয়দের মধ্যেও বিস্ময় দেখা দিয়েছে।

তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে।’ তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুল হয়ে গেছে।’

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম জানান, ‘সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়েছে।’ তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে গ্রাহকের নামে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্র্যাক ব্যাংকে ‘হেড অব এসএএম-এসএমই’ পদে নিয়োগ, আবেদন শুরু

বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল, বিস্মিত গ্রাহক

আপডেট সময় : ১২:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬