ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা লাইফস্টাইলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৯৮৬ চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, আগস্টে আক্রান্ত ১ হাজার ২০২ জন মুরাদনগরে জোরপূর্বক বেড়া দিয়ে অবরুদ্ধ ২ পরিবার, অভিযোগ উঠেছে দখলের মির্জা আব্বাসের সংসদে ফিরে আসা: মানুষের জন্য কাজ করার অঙ্গীকার টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী কোরআনের হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দাবি করলেন শফিকুর রহমান

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসুর নবঘোষিত সাধারণ সম্পাদক (জিএস) ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। সাক্ষাতে শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নসহ ডাকসুর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ডাকসুর জিএস মো. রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ নিশ্চিত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে করণীয় নিয়েও আলোচনা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ডাকসুর জিএস রাশেদ খান। পাশাপাশি ডাকসুর কার্যক্রমকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতের একপর্যায়ে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান ডাকসুর নবঘোষিত জিএস। পরে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাক্ষাৎ শেষ হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সারা লাইফস্টাইলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ

আপডেট সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬