ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্র্যাক ব্যাংকে ‘হেড অব এসএএম-এসএমই’ পদে নিয়োগ, আবেদন শুরু জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সারের দাবিতে ঝিনাইদহে কৃষকদের সড়ক অবরোধ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল, বিস্মিত গ্রাহক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি অন্যান্য পদক্ষেপের প্রয়োজন ইউক্রেনকে সহায়তা ফেরত চাওয়ার পরিকল্পনা ট্রাম্পের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ইরান যুদ্ধের প্রভাব ও রাজনৈতিক হিসাব

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরব গেছেন। আজ শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সফরকালে তিনি সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়াও, বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

নৌবাহিনী প্রধান সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও মতবিনিময় করবেন। আইএসপিআর জানিয়েছে, এ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্র্যাক ব্যাংকে ‘হেড অব এসএএম-এসএমই’ পদে নিয়োগ, আবেদন শুরু

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর শুরু

আপডেট সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬