ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য গ্রেপ্তার আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমার ইঙ্গিত রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া না দেওয়ার পরামর্শ র‍্যাবের ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে ব্রায়ান লারার সমর্থন সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে পপ-আপ সতর্কবার্তার প্রস্তাব শিক্ষিত জাতিগঠনে প্রধানমন্ত্রীর অবদান নিয়ে মন্তব্য সেলিমুজ্জামানের লংমার্চে জ্বালানি অপচয়ের অভিযোগ তুললেন প্রতিমন্ত্রী ইশরাক ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে পপ-আপ সতর্কবার্তার প্রস্তাব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গবেষকরা তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় পপ-আপ সতর্কবার্তা দেখানোর পরামর্শ দিয়েছেন। তাদের মতে, এ ধরনের সতর্কবার্তা ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করতে সহায়তা করতে পারে।

গবেষণায় ১৩ থেকে ২৯ বছর বয়সী এক হাজারের বেশি তরুণ অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় তাদের সামনে ৬টি স্বাস্থ্যঝুঁকি নিয়ে মোট ১৪টি সতর্কবার্তা দেখানো হয়। এসব সতর্কবার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, নেতিবাচক বডি ইমেজ, ঘুমের ব্যাঘাত, বিষণ্নতা, উদ্বেগ ও সামগ্রিক মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করা হয়।

গবেষণার ফলাফল অনুযায়ী, সতর্কবার্তা দেখার পর তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বেড়েছে। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এ ধরনের বার্তা তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার কমাতে উৎসাহিত করতে পারে।

গবেষণার প্রধান লেখক আনা গ্রুমন জানান, বিষণ্নতা ও উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে দেওয়া সতর্কবার্তাগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। তবে আসক্তি নিয়ে দেওয়া সতর্কবার্তাটি তুলনামূলকভাবে কম কার্যকর ছিল।

গবেষকরা সামাজিক যোগাযোগমাধ্যমকে তামাক বা অ্যালকোহলের সঙ্গে পুরোপুরি এক করে দেখছেন না। গ্রুমনের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় পপ-আপ সতর্কবার্তা দেখানোই বেশি বাস্তবসম্মত হতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য গ্রেপ্তার

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে পপ-আপ সতর্কবার্তার প্রস্তাব

আপডেট সময় : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬