দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৫ দিন বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পূর্বাভাসে এ তথ্য জানান। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
রোববারের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একইভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
প্রতিনিধির নাম 
























