প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
আজ (শনিবার) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গত কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন যে, বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে, তবে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
তিনি সরকারের অবস্থান তুলে ধরে বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
প্রধানমন্ত্রী বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সচেতন করতে হবে এবং রাজনৈতিক বিভ্রান্তি উন্মোচন করতে হবে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি পালনে গত মঙ্গলবার পাঁচদিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়, যা আজকের আলোচনা সভার মাধ্যমে শেষ হলো।
প্রতিনিধির নাম 























