গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষিত জাতিগঠনে নিরলস কাজ করে যাচ্ছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কাশিয়ানীতে এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
সেলিম বলেন, আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই এবং এ অঞ্চলের জনগণ উন্নয়নের জন্য আন্তরিক। তিনি বর্তমান প্রশাসনের সদস্যদেরও উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার মান বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 























