মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ শনিবার কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লংমার্চ কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জ্বালানি সংকটের সময়ে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা হচ্ছে, যা জাতীয় সম্পদের অপচয়।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, লংমার্চের জন্য প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় হবে বলে হিসাব করা হচ্ছে। তিনি বলেন, এটি এমন একটি সময়ে হচ্ছে, যখন দেশে জ্বালানি সংকট বিরাজমান। প্রথমদিকে লংমার্চের কথা বলা হলেও পরবর্তীতে গণরায় বাস্তবায়নের বিষয়টি সামনে আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে এবং এই সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এজন্য বিরোধীদলকে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয় শপথ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এমপি হিসেবে শপথ নেওয়ার পর যে অতিরিক্ত শপথের কাগজ দেওয়া হয়েছিল, সেটিকে অসাংবিধানিক ও অবৈধ মনে করেন তিনি। তবে এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত থাকলেও বিতর্কে যেতে চান না বলে জানান।
সরকারের সফলতা ও ব্যর্থতার মূল্যায়নের পাশাপাশি গত ছয় মাসে বিরোধীদল হিসেবে তাদের কার্যক্রমের সফলতা জনগণের পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রতিনিধির নাম 
























