ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া না দেওয়ার পরামর্শ র‍্যাবের ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে ব্রায়ান লারার সমর্থন সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে পপ-আপ সতর্কবার্তার প্রস্তাব শিক্ষিত জাতিগঠনে প্রধানমন্ত্রীর অবদান নিয়ে মন্তব্য সেলিমুজ্জামানের লংমার্চে জ্বালানি অপচয়ের অভিযোগ তুললেন প্রতিমন্ত্রী ইশরাক ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ ভূমি প্রশাসনে ৩৬ এসিল্যান্ডের বদলি, নতুন দায়িত্বে নিয়োগ বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৩২ জন। এর মধ্যে ৩৮ হাজার ১৭৯ ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪২৭, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ১২৩, খুলনায় ১৬৩, বরিশালে ১৭০, রাজশাহীতে ৪৯ ও রংপুর বিভাগে ছয়জন রয়েছেন।

এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

আপডেট সময় : ০৭:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬