ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মাইক্রোসফট ও মায়ো ক্লিনিকের যৌথ উদ্যোগে নতুন এআই স্বাস্থ্যসেবা মডেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মাইক্রোসফট এবং মায়ো ক্লিনিক যৌথভাবে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল চালুর ঘোষণা দিয়েছে, যা রোগী, চিকিৎসক এবং সাধারণ মানুষের সহায়তা নিশ্চিত করবে।

এই মডেলটি মায়ো ক্লিনিকের চিকিৎসা জ্ঞান, পরিচয় গোপন রাখা স্বাস্থ্য তথ্য এবং রোগী পরিচর্যার অভিজ্ঞতার সঙ্গে মাইক্রোসফটের এআই, ক্লাউড ও প্রকৌশলগত সক্ষমতাকে একত্রিত করবে। এটি ক্লিনিক্যাল তথ্য বিশ্লেষণ এবং দ্রুত রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হবে।

মায়ো ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে যে এআই স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করতে সক্ষম। সাত বছর আগে তারা মায়ো ক্লিনিক প্ল্যাটফর্ম চালু করে, যা নিরাপদ ও পরিচয় গোপন রাখা ডেটা ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে।

মায়ো ক্লিনিকের প্রেসিডেন্ট ও সিইও, ড. জিয়ানরিকো ফারুগিয়া বলেন, মডেলটি উদ্ভাবন এবং চিকিৎসা সেবাকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। এটি মায়ো ক্লিনিক এবং মাইক্রোসফট অ্যাজুর ফাউন্ড্রি এপিআই-এর মাধ্যমে সহজলভ্য হবে।

চিকিৎসা খাতে এআই-এর সম্ভাবনা থাকলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এআই আইন অনুযায়ী, চিকিৎসা সংক্রান্ত এআই সফটওয়্যারগুলোকে ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যার ফলে কঠোর নিয়মাবলী মেনে চলতে হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মাইক্রোসফট ও মায়ো ক্লিনিকের যৌথ উদ্যোগে নতুন এআই স্বাস্থ্যসেবা মডেল

আপডেট সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬