ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ বলেছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অবৈধ প্রবেশে’র বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর সফরকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট ব্যতিচার হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও লঙ্ঘন বন্ধের পাশাপাশি ১৯৭৪ সালের সৈন্য প্রত্যাহার চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দিয়েছে। তারা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি জরুরি বলে মনে করে।

নেতানিয়াহু বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে সিরিয়ার অধিকৃত জাবাল আল-শেখ এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি দাবি করেন, জাবাল আল-শেখ থেকে ইয়ারমুক নদী পর্যন্ত পুরো অঞ্চলের ওপর ইসরায়েল অভূতপূর্ব ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর এই সফরকে তাদের সার্বভৌমত্বের বেআইনি লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ বলেছে

আপডেট সময় : ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬