ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য শিক্ষকের জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্টের রায় রাজশাহীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার জিন্নাহকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের বিতর্কিত পোস্ট, সামাজিক মাধ্যমে সমালোচনা

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে।

সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন। তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজার উৎসব উপলক্ষে মাত্র ১ মাসের বিশেষ সময়সীমার জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে, যা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

আমদানিকারকরা দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয় একটি খাবার। তারা আশা প্রকাশ করেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের

আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬