ঢাকার ধামরাইয়ে শনিবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালি ও শোভাযাত্রায় বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগ এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যুবদল মাঠে ছিল, আছে এবং থাকবে।
মুরাদ বলেন, গত সাড়ে ১৭ বছর ধরে কোনো মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারেনি। তিনি দাবি করেন, বাংলাদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা বিএনপি প্রদান করেছে। তিনি উল্লেখ করেন, সাড়ে ১৭ বছর দূরে থেকেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন বিএনপির নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুবদল সভাপতি মুরাদ আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ধামরাইকে আধুনিক ও একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য তাঁর। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধির নাম 























