নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ না করেই ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা জানানো হবে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের সম্মেলনে স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় ‘ব্রিকস নয়াদিল্লি ঘোষণা’ প্রকাশ করা হবে। সম্মেলন শুরু হচ্ছে আজ বেলা আড়াইটায় এবং চলবে রোববার পর্যন্ত। সদস্য দেশগুলোর অবস্থান নিয়ে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনা হচ্ছে।
সম্মেলনে সংঘাত অবসানে সংলাপ ও কূটনীতিকেই একমাত্র পথ হিসেবে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। সব সদস্য দেশকে একটি যৌথ ঘোষণায় একমত করাতে পারাকে ভারতের কূটনীতি এবং ব্রিকসের শেরপাদের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধকে কেন্দ্র করে ভারতের ঘনিষ্ঠ দুই মিত্র ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য ছিল, যা আগে যৌথ ঘোষণা আটকে রেখেছিল। তবে এবার সদস্য দেশগুলোকে রাজি করাতে পারাকে ভারতের কূটনৈতিক সক্ষমতার বড় উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে উপস্থিত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য নেতারা। শি জিনপিং সাত বছর পর প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন।
প্রতিনিধির নাম 






















