ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

দেশের জনগণের অবস্থা ভালো নয়, তাই জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে এবং জনগণ কষ্ট পাচ্ছে। তিনি দাবি করেন, সরকার তাদের কথা বলতে দিচ্ছে না, তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

এর আগে, জামায়াতের আমির আব্দুল মালেকের কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ করেন। তিনি আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে স্থানীয় মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন এবং স্থানীয় লোকজন তাকে অভ্যর্থনা জানান।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন এবং শনিবার ভোর সোয়া ৫টার দিকে ধুনটের উদ্দেশে রওনা হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

আপডেট সময় : ০৩:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬