ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পদ্মবিলে দর্শনার্থীদের ভিড়, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’

বিটিএসের উত্তর আমেরিকা সফর শেষ, নতুন রেকর্ড গড়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস তাদের উত্তর আমেরিকা সফর শেষ করেছে, যেখানে তারা নতুন রেকর্ড গড়েছে। এই সফরে মোট ১২টি শহরের ৩১টি কনসার্টের সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়। সফরটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হয়ে লস অ্যাঞ্জেলেসে শেষ হয়, যেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত চারটি কনসার্টে প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

বিটিএস সোফাই স্টেডিয়ামে আটটি কনসার্ট আয়োজন করে, যা স্টেডিয়ামের ইতিহাসে কোনো দলের জন্য সর্বাধিক। এই আটটি কনসার্টে মোট দর্শকসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার, যা বিটিএসের জন্য একটি নতুন মাইলফলক।

উত্তর আমেরিকা সফরের সময় বিটিএসকে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ‘বিটিএস সপ্তাহ’ ঘোষণা করা হয়, এবং টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’।

শিকাগোতে ২৭ ও ২৮ আগস্ট ‘বিটিএস ডে ইন ইলিনয়’ ঘোষণা করা হয়, এবং টেক্সাসের এল পাসোতে ২ ও ৩ মে ‘এল পাসো বিটিএস উইকেন্ড’ পালিত হয়। বিটিএসকে ‘এস্তিমাদো আমিগো’ সম্মাননা প্রদান করা হয়।

মেক্সিকো সিটিতে কনসার্টের সময় বিটিএসকে জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। সেখানে প্রায় ৫০ হাজার ভক্ত তাদের স্বাগত জানান।

বিটিএসের পরবর্তী সফর দক্ষিণ আমেরিকায় শুরু হবে ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মাধ্যমে। এরপর তারা লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

বিটিএসের উত্তর আমেরিকা সফর শেষ, নতুন রেকর্ড গড়েছে

আপডেট সময় : ০২:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬