অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা তার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা। তিনি সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে এই বিষয়ে কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “ছাগল চুরি যে ব্যাপারটা, এটা আমি আসলে বলতে চাই না। এটা আমার জীবনে ঘটা অন্যতম হৃদয়বিদারক ঘটনা।” তিনি উল্লেখ করেন, তার মেয়ের বয়স সাড়ে ৯ বছর এবং ছাগলটির সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল।
তিনি আরও বলেন, “আমার বাচ্চাটার জন্য আমরা একটি ছাগল কিনে দিয়েছিলাম। সে ছাগলটি স্কুলে যাওয়ার সময় তার জন্য অপেক্ষা করত এবং স্কুল থেকে ফিরে এসে তার সঙ্গে খেলত।” আসিফ নজরুল জানান, ছাগলটি চুরি হওয়ার পর তার মেয়ে প্রচণ্ড ট্রমাটাইজ হয়ে যায় এবং প্রায় দেড় দিন কিছু খেতে পারেনি।
ছাগল চুরির ঘটনার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “যারা ছাগলটি চুরি করেছেন, তাদের মতো ‘ইতর-পাষণ্ড পশু আর কেউ নেই।’” তিনি অভিযোগ করেন, ছাগলটি কাটা হওয়ার প্রক্রিয়া নিয়েও কথা বলেন এবং বলেন, “এ ধরনের ঘটনা আমি কখনো কাউকে বলিনি।”
তিনি ছাত্রনেতাদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বলেন, “শেষ দিন পর্যন্ত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আখতার হোসেনের সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল।”
প্রতিনিধির নাম 























