ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল সভাপতির বক্তব্য: আওয়ামী লীগকে মাথা উঁচু করতে না দেওয়ার আহ্বান বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির যাত্রী অধিকার দিবসের প্রাক্কালে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যের অভিযোগ সারের কোনো সংকট নেই, দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী আসিফ নজরুলের মতে, ছোট মেয়ের পোষা ছাগল চুরি ‘হৃদয়বিদারক ঘটনা’ ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য, আগ্রাসনের নিন্দা সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ক্রসবার-৩ যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকাল ৯টার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গিয়ে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল এবং মুখে পচন ধরেছে। প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬