জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হবে। তিনি শনিবার কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের এক পথসভায় এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছেন তারা। তিনি দাবি করেন, মানুষ তাদের গাড়ি থামাচ্ছে এবং নিজেদের সমস্যার কথা বলছে। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ, গ্যাস ও তেলের অভাব এবং কর্মসংস্থানের সংকটের কারণে জনগণ বর্তমান সরকারের প্রতি বিরক্ত।
তিনি বলেন, "এই লংমার্চ ৬টি দাবিতে অনুষ্ঠিত হবে। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো। আপনারা সেখানে যাবেন।" তিনি ২০২৪ সালের ৫ আগস্টের মতো ঢাকায় আসার আমন্ত্রণ জানান।
প্রতিনিধির নাম 
























