বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ.টি.এম আজহারুল ইসলাম বলেছেন, দায়িত্বশীলদের ইসলামের আদর্শের সাক্ষ্য হিসেবে নিজেদের উপস্থাপন করতে হবে। তিনি আত্মশুদ্ধি, নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে মানুষের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ.টি.এম আজহার বলেন, চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্বের মাধ্যমে ইসলামের আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে। তিনি নেতৃত্বের বিকাশ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে চারিত্রিক সৌন্দর্যের ওপর গুরুত্ব দিতে হবে এবং জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
শিক্ষাশিবিরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধির নাম 























