ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাইক্রোসফট ও মায়ো ক্লিনিকের যৌথ উদ্যোগে নতুন এআই স্বাস্থ্যসেবা মডেল নারীদের কাজের গুরুত্ব তুলে ধরলেন সুলতানা আহমেদ ১১ দলীয় জোটের লংমার্চ কুমিল্লা থেকে চট্টগ্রামের পথে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ৭ ইরান যুদ্ধে তথ্য ফাঁস: মার্কিন কমান্ডারদের পলিগ্রাফ পরীক্ষার মুখোমুখি করা হয়েছে ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত নাইজারের সামরিক সরকারের ফ্রান্সের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: যুবদল কর্মীসহ ৪ জন আহত ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি

ইরান যুদ্ধে তথ্য ফাঁস: মার্কিন কমান্ডারদের পলিগ্রাফ পরীক্ষার মুখোমুখি করা হয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের ঘটনায় তদন্তের অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও কমান্ডারকে পলিগ্রাফ বা মিথ্যা শনাক্তকারী পরীক্ষার মুখোমুখি করা হয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের উন্নত ও সীমিত মজুতের অস্ত্র দ্রুত ব্যবহারের বিষয় ছিল। এসব তথ্য খুব অল্পসংখ্যক কর্মকর্তার কাছে ছিল, যা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত হওয়ার উদ্বেগ সৃষ্টি করেছে।

সাধারণত শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র নবায়নের অংশ হিসেবে পলিগ্রাফ পরীক্ষা করা হয়। তবে এবারের তদন্তে একসঙ্গে এত বেশি কর্মকর্তাকে পরীক্ষার আওতায় আনা বিরল বলে কর্মকর্তারা জানিয়েছেন। চলতি গ্রীষ্মের শুরুতে কয়েক ডজন কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা নেওয়া হয়।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, অভ্যন্তরীণ কর্মী বা তদন্তসংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করেন না। তবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য ফাঁসকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং এ ধরনের ঘটনার তদন্ত করা হয়।

গোপন সরকারি তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে মামলা করার লক্ষ্যে জুলাইয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একটি যৌথ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। তদন্তের অংশ হিসেবে পলিগ্রাফ পরীক্ষার বিষয়টি মার্কিন আইন ও পেন্টাগনের বিধিনিষেধের আওতায় পরিচালিত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাইক্রোসফট ও মায়ো ক্লিনিকের যৌথ উদ্যোগে নতুন এআই স্বাস্থ্যসেবা মডেল

ইরান যুদ্ধে তথ্য ফাঁস: মার্কিন কমান্ডারদের পলিগ্রাফ পরীক্ষার মুখোমুখি করা হয়েছে

আপডেট সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬