ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিন (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মোমিন শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, হাজতখানার ভেতরে থাকা অপর এক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে তিনি আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে নিচে লাফ দিয়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে এবং দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ৭

সিরাজগঞ্জে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬