বেসরকারী স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি কর্পোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৩ সেপ্টেম্বর থেকে এবং চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা ব্যাংক পিএলসির ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, এসএমই ক্রেডিট ডকুমেন্টেশন এবং ক্রেডিট সংক্রান্ত কাজে দক্ষতার প্রয়োজন।
এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য আবেদন করা যাবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন করতে আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০২৬।
প্রতিনিধির নাম 























