ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় উপেক্ষা করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা: মামুনুল হক পরীক্ষার হলে মায়ের দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল শিল্পী প্লাস্টিকের বিনিময়ে চিড়িয়াখানা দর্শন, ডিসি জাহিদের উদ্যোগে ব্যাপক সাড়া সিফাতের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলামের নাম ঘোষণা ইরানের শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্য মির্জা আব্বাস মা-বাবার কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর: উৎসবের আমেজে জেলাবাসী

গণভোটের রায় উপেক্ষা করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা: মামুনুল হক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় উপেক্ষা করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথার খোকন পার্কে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে বলেন, গত ১২ ফেব্রুয়ারি একই তফসিলে এবং একই নির্বাচন কমিশনের অধীনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তিনি দাবি করেন, ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসা সরকার যদি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বানচালের চেষ্টা করে, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে।

তিনি আরও বলেন, গণভোটের ফলাফলকে অবৈধ বলা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। মামুনুল হক সংবিধানে সাধারণ সংশোধনের পরিবর্তে আমূল সংস্কারের দাবি জানান এবং অতীতে সংবিধানে ১৭ বার সংশোধনী আনার উদাহরণ তুলে ধরেন।

সমাবেশে তিনি সরকারের ভুল-ত্রুটি শুধরে দেয়ার রাজনৈতিক দায়িত্বের কথা উল্লেখ করে খলিফা ওমর (রা.)-এর ঐতিহাসিক ঘটনা স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতৃভূমি বগুড়ায় বক্তব্য দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে মামুনুল হক বলেন, আগামী দিনের সরকারকে ফ্যাসিবাদমুক্ত রাখতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন।

বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুফতি মামুন রহমানী। বাদ জুমা অনুষ্ঠিত সমাবেশ থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনসহ সর্বস্তরের জনগণের সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা: মামুনুল হক

গণভোটের রায় উপেক্ষা করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা: মামুনুল হক

আপডেট সময় : ১০:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬