ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হালিশহরে পুলিশ পরিচয়ে একটি বাসায় ঢুকে পাঁচ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী হালিশহর থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ৫৫ বছর বয়সী ওই নারী তার দুই পুত্রবধূকে নিয়ে বাসায় ছিলেন, যখন পাঁচ ব্যক্তি বাসায় ঢুকে নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

সন্দেহ হলে ওই নারী তাদের পরিচয়পত্র দেখতে চান। তখন তারা সাংবাদিক পরিচয় দিয়ে দাবি করেন, বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে। এরপর তারা ভিডিও ধারণ শুরু করেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি ও হয়রানির হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, টাকা না দেওয়ায় আসামিরা বাসায় ভাঙচুর করেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পরিচয় জানতে চাইলে তারা হুমকিমূলক আচরণ করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুজনকে গ্রেপ্তার করে।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও মুঠোফোন জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি

আপডেট সময় : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬