ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টির কারণে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানির কারণে পুরো এলাকা ঝিকমিক করছিল। বিমানবন্দরে জলাবদ্ধতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারী বৃষ্টির ফলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউয়ে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী মানসি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি। এখানে প্রচুর পানি জমেছে। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পানির স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে বের হওয়ার গেটের দিকে যেতে পারি।’

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজ ট্রলি ঠেলে বিমানবন্দরের প্রবেশপথের দিকে যাচ্ছেন। অন্য এক যাত্রী জানান, প্রায় দুই বছর আগেও বিমানবন্দরে একই ধরনের জলাবদ্ধতা দেখেছিলেন তিনি। তবে এবার বৃষ্টির পরিমাণ আরও বেশি বলে মনে হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির পর দিল্লির বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এতে নগরীর স্বাভাবিক চলাচল ও জনজীবন ব্যাহত হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ৭

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি

আপডেট সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬