ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটওয়ারীর গাড়ি নিয়ে শোডাউনের ঘোষণা, আওয়ামী লীগ নেতার অভিযোগ কঙ্গোর বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২২ সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা নির্বাচন কমিশনের ঝিনাইদহে নিখোঁজ সন্তানের বাবার কান্না: পুলিশকে অভিযোগের অসহায়ত্ব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী মেঘনা আলমের দাবি: আমি শারীরিক সম্পর্কে জড়াইনি সাইকেলে হজ পালনে মক্কার উদ্দেশে যাত্রা নরসিংদীর তরুণের কুড়িগ্রামে সার বিতরণে হট্টগোল, পুলিশি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণ মস্কোতে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

বালুর ট্রাক সরাতে ব্যর্থরা আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অতীতে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়ে যারা রাস্তার বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আমাদের সমালোচনা করার নৈতিক অধিকার রাখে না।

তিনি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়ানে আজ শনিবার রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে এ মন্তব্য করেন।

সারজিস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আজ বিকেলে জনাব তারেক রহমান মন্তব্য করেছেন- আমাদের এই বাংলাদেশে নাকি নতুন করে একটা দল আর কিছু মানুষ অরাজকতা শুরু করেছে!’

তিনি অভিযোগ করেন, ‘গ্যাসে লুটপাট, বিদ্যুতে লুটপাট, জ্বালানিতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মধ্য দিয়ে বিগত ছয় মাসেই তারা অরাজকতা শুরু করেছে।’

সারজিস আলম আরও বলেন, যেই দল বালুর ট্রাক সরাতে পারে না, সেই দলের পরামর্শের প্রয়োজন আমাদের নাই। বিগত ১৬ বছর যারা বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীর গাড়ি নিয়ে শোডাউনের ঘোষণা, আওয়ামী লীগ নেতার অভিযোগ

বালুর ট্রাক সরাতে ব্যর্থরা আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

আপডেট সময় : ১০:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬