কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার বিতরণ নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় থানার ওসির উপস্থিতিতে পরে সার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কচাকাটা বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৯ টার দিকে কচাকাটা বাজারের সার ডিলার ‘কাশেম ট্রেডার্স পয়েন্টে’ সারের জন্য প্রায় দুই শতাধিক মানুষ জড়ো হন। তবে ডিলারের লোকজন সেখানে উপস্থিত না হওয়ায় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে।
হট্টগোলের একপর্যায়ে দোকানের বেড়া (টিনের প্রাচীর) ভেঙে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কচাকাটা থানার একটি টিমের সহায়তায় সেখানে সার বিতরণ করা হয়।
কচাকাটা থানার ওসি অর্পণ কুমার জানান, দোকানে ভাঙচুর হয়নি, তবে ঠেলাঠেলিতে বেড়ার টিন ভেঙে যায়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, লোকজন অস্থির হয়ে গিয়েছিল এবং সবাই একসঙ্গে সার চাচ্ছিল। পরে ওসির উপস্থিতিতে সার বিতরণ করা হয়।
প্রতিনিধির নাম 
























