ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা নির্বাচন কমিশনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে। কমিশনের মতে, নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান। তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী দলীয় মনোনয়ন ছাড়া অরাজনৈতিকভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং নির্বাচন পরিচালনা বিধিমালাও সংশোধন হবে।

এদিকে, জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের পদধারীদের ভোটে অযোগ্য ঘোষণা ও এমপিওভুক্তদের ভোটে রাখার দাবি জানিয়েছে। আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেন, অরাজনৈতিক নির্বাচনে রাজনৈতিক পদধারীদের ভোটে অযোগ্য ঘোষণার বিষয়ে কমিশনের কিছু বলার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অরাজনৈতিকভাবে নির্বাচন তো হতেই হবে। যেহেতু আইন রয়েছে। সেখানে কি এই বিষয়টা আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলার সুযোগ আছে? বলার সুযোগ তো নেই।”

আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অংশ নিলে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তাই এ চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি বলেন, “নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করা। যারা শিক্ষক, তারা সম্মানিত ব্যক্তি। তাদের বিতর্কিত না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা নির্বাচন কমিশনের

আপডেট সময় : ১০:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬