জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তা এক দফার আন্দোলনে পরিণত হবে। সেই এক দফা হবে সরকারের পদত্যাগের দাবি।
গতকাল শনিবার বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
পাটওয়ারী বলেন, বর্তমান সরকারের চরম অদক্ষতা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তার দাবি, জনগণের ৭০ শতাংশ গণরায় সরকার অমান্য করেছে, ফলে জনগণের প্রতি সরকারের আর কোনো আস্থা নেই।
তিনি নিহত ওসমান হাদিসসহ অন্যান্য হত্যার বিচার দাবি করেন এবং বলেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এনসিপির এই নেতা তরুণদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, আগামীর বাংলাদেশ শহীদদের এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ হবে। ১১ দলীয় ঐক্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধের দাবিতে এই লংমার্চের আয়োজন করেছে।
প্রতিনিধির নাম 
























