ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটওয়ারীর গাড়ি নিয়ে শোডাউনের ঘোষণা, আওয়ামী লীগ নেতার অভিযোগ কঙ্গোর বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২২ সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা নির্বাচন কমিশনের ঝিনাইদহে নিখোঁজ সন্তানের বাবার কান্না: পুলিশকে অভিযোগের অসহায়ত্ব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী মেঘনা আলমের দাবি: আমি শারীরিক সম্পর্কে জড়াইনি সাইকেলে হজ পালনে মক্কার উদ্দেশে যাত্রা নরসিংদীর তরুণের কুড়িগ্রামে সার বিতরণে হট্টগোল, পুলিশি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণ মস্কোতে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে রোববার (৬ সেপ্টেম্বর) বিরোধীদলীয় সংসদ সদস্যরা দুই দফা ওয়াকআউট করেছেন। অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে তাদের কয়েকজন সদস্যকে মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়।

প্রথম দফায় বিরোধীদলীয় সদস্যরা ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় ওয়াকআউট করেন। কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।

এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে তারা দ্বিতীয়বারের মতো অধিবেশন থেকে বেরিয়ে যান। এ সময় বিরোধীদলীয় সদস্যরা বিলটির আলোচনায় অংশ নেননি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ‘যেহেতু বিলটি দুর্বল আকারে আনা হয়েছে, সেহেতু মানবাধিকার কমিশন আইনের আলোচনায় আমরা অংশগ্রহণ করছি না। আমরা এখন ওয়াকআউট করছি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীর গাড়ি নিয়ে শোডাউনের ঘোষণা, আওয়ামী লীগ নেতার অভিযোগ

সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা

আপডেট সময় : ১০:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬