ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের প্রতিবাদ গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধী দলের পরামর্শের আহ্বান রিজভীর ডিমের পুষ্টি নির্ধারণে খোসার রঙের ভূমিকা নেই বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে ৫ যাত্রী আহত ধর্মীয় ও রাজনৈতিক ভেদাভেদে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনে আদালতে তোলা হলো সিফাত আব্দুল্লাহ সিরাজগঞ্জে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী পানিসম্পদমন্ত্রী: ‘ফটোসেশনের রাজনীতি করি না’

সন্ত্রাসবিরোধী আইনে আদালতে তোলা হলো সিফাত আব্দুল্লাহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে তথ্য পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে তাকে গাছা থানায় নেওয়া হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগও রয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন, পরে পুলিশ অভিযান চালায়।

তবে সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে কোনো ব্যক্তিগত বিরোধ বা জটিলতা ছিল কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। ওসি গোলাম রাব্বানী বলেন, সিফাতের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিলেটে সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সন্ত্রাসবিরোধী আইনে আদালতে তোলা হলো সিফাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬