ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে হাসপাতালে হামলার চেষ্টা, যুবক আটক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত দুটি ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন: দীনেশ ত্রিবেদী আসিফ মাহমুদ ভোটার এলাকা বদলালেন ঢাকা দক্ষিণ থেকে উত্তরে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয়

বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ আয়োজন অযৌক্তিক। তিনি আজ (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে চলমান তেল সংকটের মধ্যে এ ধরনের কর্মসূচি আয়োজন করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

অনুষ্ঠানে তিনি দেশীয় মাছের প্রজাতি রক্ষার গুরুত্ব এবং পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্যও তিনি সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা-সহ সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে হাসপাতালে হামলার চেষ্টা, যুবক আটক

বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬