ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মামুনুল হক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন। তিনি নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

নেপালের বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে। দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মামুনুল হক

আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬