ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কঙ্গোর বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কঙ্গোর রাজধানী কিনশাসার লিংওয়ালা এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এক বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আনন্দের পরিবেশ মুহূর্তেই মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বিয়েবাড়িতে। সরু গলিপথ দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকেই আটকে পড়েন। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেউ কেউ একে অপরকে টেনে বের করার চেষ্টা করেন। রাস্তার পাশে শুইয়ে দেওয়া অনেকের মধ্যে কয়েকজনের ততক্ষণে প্রাণ চলে যায়। শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।

স্থানীয় মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ এগোলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উপ-প্রধানমন্ত্রী জাকামিন শাবানি একে বড় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন। তিনি জানান, কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়িঘর অপরিকল্পিতভাবে নির্মিত হয় এবং আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে শুষ্ক মৌসুমে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কঙ্গোর বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২২

আপডেট সময় : ১০:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬