ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না: রহমাতুল্লাহ পলাশ শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত, তদন্ত শুরু যুবদল সভাপতির ক্ষোভ, পাটওয়ারীর বক্তব্যে আইন প্রয়োগের দাবি গণভোটের দাবি নিয়ে মিরসরাইয়ে লেবার পার্টির পথসভা কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ৫, আহত কয়েকজন কুমিল্লার মানুষ ফ্যাসিবাদ মেনে নেয়নি: আসিফ মাহমুদ চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু, তদন্ত শুরু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: হুইপ দুলু সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বেলাল হোসেন শিমুন গোত্রশাল গ্রামের মরহুম তাজুল ইসলাম মেম্বারের ছেলে এবং অহিদ উল্লাহ একই গ্রামের মরহুম আমান উল্লার ছেলে।

নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক সুমন বলেন, নাঙ্গলকোটে আওয়ামী লীগসহ স্বাধীনতার পক্ষের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে এবং শনিবার তাদের কুমিল্লা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না: রহমাতুল্লাহ পলাশ

কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬