ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী এবং তাদের শিশু সন্তান থাকতে পারে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, ওই ঘর থেকে দুর্গন্ধ আসছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে তিনি উল্লেখ করেন।
প্রতিনিধির নাম 
























